1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাদের মির্জার অনুসারীদের গুলি, আহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১ ৩:২৯ am

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারীদের লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে।

এসময় পালাতে গিয়ে মিজানুর রহমান বাদলের ৫ অনুসারী আহত হয়েছেন বলে খবর।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে।

আহতরা হলেন – বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ রাজীব (৩০), রাহীম (২৫), পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের করিম উদ্দিন শাকিল (২৩), কোরবান আলী রাকীব (২৪) ও রাজীব আহমেদ রিয়াদ (২৪)। তারা সকলে মিজানুর রহমান বাদলের অনুসারী।

আহত শাকিল অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে করালিয়ার তিন রাস্তার মোড়ের পাশে বসে আমরা কথা বলছিলাম। এ সময় মির্জা কাদেরের অনুসারী রাসেল প্রকাশ কেচ্ছা রাসেল, দিলিপ ও মাসুদের নেতৃত্বে ১০-১৫ জন ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমাদের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে তাদের ছোঁড়া গুলি কারও গায়ে লাগেনি। অস্ত্রধারীদের গুলির শব্দ শুনে পালাতে গিয়ে আমাদের ৫জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগের সম্ভব হয়নি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ