
রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শনিবার (০৮ মে) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে সিটিটিসি। রোববার (০৯ মে) বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ