1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিএমপির এসি পদে ৮ জনের রদবদল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১ ৫:১৮ am

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আদেশে সহকারী কমিশনার (এসি) সিএমপি কমিশনারের স্টাফ অফিসার মো.মুজাহিদুল ইসলাম কোতোয়ালি জোনের এসি ও ডিবি উত্তরের এসি মো.দেলোয়ার হোসেনকে স্টাফ অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। সদর এসি মুকুল চাকমাকে পাহাড়তলী জোনের এসি ও পাহাড়তলী জোনের এসি মো.আরিফ হোসেনকে ডিবি উত্তর এসি হিসাবে পদায়ন করা হয়েছে।

চকবাজার জোনের এসি মুহাম্মদ রাইসুল ইসলামকে ডিবি দক্ষিণের এসি, অতিরিক্ত দায়িত্ব (ডিবি-পিআর এন্ড আইসিটি) ও ডিবি দক্ষিণের এসি কামরুল ইসলামকে চকবাজার জোনের এসি হিসাবে পদায়ন করা হয়েছে। এসি (সংযুক্ত ক্রাইম এন্ড অপারেশন) কাজী মো.তারেক আজিজ বন্দর জোন ও এসি এসি (সরবরাহ)মো.মাহমুদুল হাসান মামুনকে ডবলমুরিং এসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ