
মহামারি করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ ২১ দিন যুদ্ধ করে বিজয়ী হলেন বরিশালের উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহসিন মিঞা লিটন দম্পতি।
এ ব্যাপারে মহসিন মিঞা লিটন জানান, তিনি ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনেই ২১ দিন হোম কোয়ারেন্টিনে থেকে সব নিয়মকানুন মেনে সবার দোয়া ও ভালোবাসায় অবশেষে বিজয়ী হয়েছেন। তার স্ত্রী পল্লী বিদ্যুতে কর্মরত রয়েছেন। করোনা ভাইরাস পরীক্ষার দ্বিতীয় ধাপে দুজনেরই নেগেটিভ আসায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি ও তার স্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ