1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা আবদুল কাদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ৪:৩৮ pm

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা তথ্য জানিয়েছে। এর আগে আবদুল কাদেরকে পাঁচদিনের রিমান্ডে পাঠান আদালত।

সূত্র জানায়, ‘২০১৩ সালের পল্টন থানার নাশকতা মামলায় তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম পুলিশ পরিদর্শক পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আবদুল কাদেরকে কারাগারে আটক রাখা আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ