1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরগঞ্জে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ২:৪৫ pm

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ বাজারে তৃতীয় লিঙ্গের দু’ গ্রুপের আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার সময় কিশোরগঞ্জ বাজারে চাঁদা তুলতে আসে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকার তৃতীয় লিঙ্গের সদার্র রানা (৫০) ও তার দলবল। এ সময় নীলফামারী জেলার জলঢাকা বাজার এলাকার তৃতীয় লিঙ্গের সদার্র পূর্ণিমা (৫০) ও তার দলবল তাদের বাধা দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় জলঢাকার পূর্ণিমা (৫০), সূমি (৩৫), নদী (৪০) আহত হয়। এদেরকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ণিমার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংবাদ পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ছত্রভঙ্গ করে।

জলঢাকা উপজেলার তৃতীয় লিঙ্গের শ্যামলী দাবী করে বলেন, তারা আমাদের সর্দার পূর্ণিমার কাছ থেকে ৮০ হাজার টাকাসহ গহনা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে
গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ