1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে ফিরতে কলকাতা মিশনে ৩০০ আবেদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ৫:৫২ am

সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০টি আবেদন জমা পড়েছে কলকাতা উপহাইকমিশনে।

সোমবার (২৬ এপ্রিল) সীমান্ত বন্ধ হওয়ার প্রথম দিনেই এসব আবেদন জমা পড়েছে।

কলকাতা উপ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০ আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।

২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারাই শুধু অনুমতি নিয়ে ফিরতে পারবেন। অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তারা। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

বাংলাদেশি নাগরিকরা বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ