1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাদের মির্জার অনুসারী জামাল উদ্দিন গুলিবিদ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ৫:০৬ am

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী জামাল উদ্দিন (৫২) গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মাসুদুর রহমানের ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডে আমার পক্ষে মিছিল করতে গেলে সেখানে সাবেক কাউন্সিলর নাহিদ গুলি করলে জামাল উদ্দিনের গায়ে লাগে। পুলিশ উল্টা আমার কাউন্সিলরদের খুঁজতেছে।

আহত জামাল উদ্দিন জানান, তিনি ২নং ওয়ার্ডের রাসেল স্কয়ারে বসেছিলাম। এমন সময় পুলিশের একটা গাড়ি আসলে আমি এক পাশে চলে যাই। এমন সময় ২টা মোটরসাইকেলে করে কয়েকজন এসে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময়ে তারা তার পায়ে গুলি করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. আবু নাছের জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে জামাল উদ্দিন গুলিবিদ্ধ। আমরা এক্সরে করতে দিয়েছি তারপর বুঝা যাবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এটা গুলির ঘটনা নয়। জামাল উদ্দিন পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে পায়ে আঘাত পেয়েছি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ