
নড়াইলের ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মাইজপাড়া ইউনিয়নে ১৫ বেদে পরিবারের মাঝে বিনা মূল্যে বই, চক, চেলেটসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে লকডাউনে কর্মহীন হয়ে পড়াদের জন্য খাদ্য সামগ্রী (চাউল, ডাল, তেল, আলু, পিয়াজ, রসুন, চিনি) বিতারণ করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৬ টায় মাইজপাড়ার ভাসমান বেদে পল্লীতে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মীর্জা গালীব সতেজ ও সংগঠনের কর্মীরা প্রতি পরিবারের কাছে গিয়ে এসব শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
উল্লেখ্য, ক্রিকেট তারকা নড়াইলের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পৃষ্ঠপোশকতায় ও নড়াইলের সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের বাস্তবায়নে নড়াইল জেলার ৫ টি স্পটে ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে এ কর্মসূচী পালন করা হয়।
ভিনন্নবার্তা/এমএসআই