1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রস্তুতি ম্যাচ দেখে খুব খুশি মিনহাজুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ৩:০৯ am

শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই দলে ভাগ হয়ে গতকালই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ শেষ হবে আজ রবিবার। প্রথম দিনে ৬৩ রান করে অবসর নেন তামিম ইকবাল। আরও দুই ব্যাটসম্যান সাইফ (৫২) ও শান্ত (৫৩) হাফ সেঞ্চুরির পর অবসর নেন। মুশফিকুর রহিম ২৯ রানে ব্যাট করছেন। প্রথম দিনে ব্যাটসম্যানদের পারফর্মেন্স দেখে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নান্নু বলেন, ‘এটি একটি ভালো অনুশীলন ছিল এবং এখানকার কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা দুই দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিনটি শেষ করেছি। আমাদের টপ অর্ডার সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে। বোলাররা লাইন এবং লেন্থ বজায় রাখতে এবং ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে। আমি বলব, এটি একটি ভালো অনুশীলন ছিল। আগামীকাল আমাদের অনুশীলন ম্যাচের আরও একটি দিন রয়েছে এবং আমি মনে করি এই অনুশীলন ম্যাচটি দিয়ে খেলোয়াড়রা টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি করতে পারবে।’

সিমিং কন্ডিশনে লাইন এবং লেন্থ বজায় রাখতে বোলারদের কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলে মনে করেন নান্নু, ‘প্রথম দিনের অনুশীলনে কঠিন সেশন পার করেছে বোলাররা। উইকেট ফ্লাট ছিল এবং আমি মনে করি আমরা টেস্ট সিরিজেও একটি ফ্ল্যাট উইকেট পাব। তাই বোলারদের জন্য চ্যালেঞ্জের বিষয় হল, লাইন এবং লেন্থ বজায় রাখা। আমি আশা করছি খুব শীঘ্রই বোলাররা এটা আয়ত্ত্বে আনতে পারবে।’

প্রথম দিন তিন হাফ-সেঞ্চুরিয়ান তামিম, সাইফ ও শান্তর প্রশংসা করেছেন মিনহাজুল। তিনি বলেন, ‘আমাদের দুই ওপেনার তামিম-সাইফ ভালো করেছে। পরবতীতে শান্ত-মুশফিক ভালো খেলেছে। বোলাররা সর্বাত্মক চেষ্টা করেছে। আমি বিশ্বাস করি, আমরা ভালো করেছি। আশা করছি, টেস্ট সিরিজের আগে আমরা প্রস্তুত হতে পারব।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ