
মোড়ক উন্মোচিত হলো বিশিষ্ট লেখিকা, সমাজসেবিকা ও শিক্ষাবিদ ও হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী প্রফেসর কামরুন নাহার পলিন সম্পাদিত নতুন গ্রন্থ ‘বঙ্গবন্ধু: দ্য ফাদার অব দ্য ন্যাশন’ এর।
সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করেন জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা ও জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আসলাম সানী।
উক্ত গ্রন্থে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত লেখকদের বিশ্লেষণধর্মী লেখা স্থান পেয়েছে। বাংলা সাহিত্যে বইটি মাইলফলক হয়ে থাকবে।
প্রফেসর কামরুন নাহার অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি সমাজসেবামূলক নানা কাজের মাধ্যমে সবসময়ই মানুষের পাশে দাঁড়ান।
কবি আসলাম সানি বলেন, বইটির জন্য দিনরাত পরিশ্রম করেছেন প্রফেসর কামরুন নাহার পলিন। তার সুনির্বাচিত সম্পাদনায় এটি পরিণত হয়েছে অমূল্য সম্পদে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ