1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে মাসব্যাপী দুস্থদের সেইফ ফাউন্ডেশনের ইফতার বিতরণ চলবে

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ৭:২৮ pm

করোনা দূর্যোগে নীলফামারীতে দুস্থ ২০ হাজার রোজাদার মানুষের মাঝে মাস ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’। দ্বিতীয় রমজান বৃহস্পতিবার ১৫ এপ্রিল বিকাল ৫টায় জেলা শহরের ৫০টি মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জেন ও খাদেম হজুর সহ শহরের গাছবাড়ী মোড়ে ৫০০জনের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রতিদিন শহরের বিভিন্ন পয়েন্টে ৫০০ জন এই ইফতার বক্স পাবেন।

এর আগে পহেলা রমজান গতকাল বুধবার(১৪ এপ্রিল) বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন কার্যক্রমের পৃষ্ঠপোষক নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নুহা অটো রাইস মিলের চেয়ারম্যান সৈয়দ রাকিব হাসান, সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো. রাসেল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার প্রমুখ।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে চলছে লকডাউন। রমজানের এই সময়ে দরিদ্র মানুষরা যাতে ইফতার থেকে বঞ্চিত না হন সে জন্য ওই কর্মসূচি নেয়া হয়েছে। যা সেইফ ফাউন্ডেশনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী রাসেল আমিন স্বপন বলেন, গত বছর করোনাকালীন সময়ে গোটা রমজান মাসজুড়ে ২০ হাজার দুস্থ রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি। এবছরও করোনা মহামারী এবং লকডাউন চলমান থাকায় ২০ হাজার দুস্থ মানুষের মাঝে বিনা মূল্যে ইফতার বিতরনের কাজ শুরু করেছে সংগঠনটি। যা গোটা রমজান মাসজুড়ে সংগঠনের স্বেচ্ছাসেবকরা রোজাদারদের নির্ধারিত স্থানে পৌঁছে দিবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ