1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গৃহকর্মীর মৃত্যু: স্কুল শিক্ষিকা চার দিনের রিমান্ডে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ১২:৫৬ am

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনে লাইলী আক্তার (১৭) নামে এক গৃহকর্মী হত্যা মামলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষিকা ফারজানা ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

এদিন বিকেলে নিউমার্কেট থানা পুলিশ ফারজানা ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

এ ঘটনায় লাইলীর মা সামেলা নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লাইলীর বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সিরাজ মিয়া। ছয় মাস ধরে সে ফারজানা ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ