1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কঠোর বিধিনিষেধ জারি কাতারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ১১:৪৯ pm

করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বুধবার দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। খবর আল জাজিরার।

কাতারের হামাদ মেডিকেল করপোরেশনের উপ-প্রধান মেডিকেল কর্মকর্তা আব্দুল লতিফ আল খাল বলেন, করোনার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ধরনটি কাতারে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

জিম, সুইমিংপুল, ওয়াটার পার্ক, স্পা ছাড়াও নতুন বিধিনিষেধের কারণে জাদুঘর, সিনেমা হল, লাইব্রেরি এবং নার্সারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাফে এবং রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার খাওয়া যাবে না এবং কোনো খাবারের দোকান, ক্যাফে বা রেস্টুরেন্ট খোলা জায়গায় চালু করা যাবে না। একই সঙ্গে পার্ক ও বিচে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে কাতারে দৈনিক করোনার সংক্রমণ বাড়ছেই। বুধবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪০ জন। ফলে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কাতারে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজার জন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ