
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হায়দার আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল।
এর আগে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।
প্রসিকিউটর বাদল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হায়দার আলীর আসন্ন রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।
ভিন্নবার্তা ডটকম/এন