1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ১২:৪২ am

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় মির্জা কাদের অনুসারী ও উপজেলা আওয়ামী লীগ কমিটির অনুসারীদের মধ্যে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় বসুরহাট পৌসভার করালিয়া এলাকায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা আ. লীগ কমিটির অনুসারী সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর রহমান রাহিম (২৭), ছাত্রলীগ নেতা করিম উদ্দিন শাকিল (২৩), রাকিব (২৭) ও মির্জা অনুসারী রাসেল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছু দিন থেকে কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ কমিটি সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মির্জা কাদেরের অনুসারী রাসেলের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বাদলের অনুসারী শাকিল ও রাহীমের মধ্যে পৌরসভার করালিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের ৪ জন আহত হয়।

উপজেলা আওয়ামী লীগ কমিটির অনুসারী কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করেন, সংঘর্ষ শেষে মির্জা কাদের অনুসারী সশস্ত্র ক্যাডার বাহিনী পৌরসভা কার্যালয় থেকে গিয়ে হামলার শিকার ছাত্রলীগ কর্মি শাকিলের বাড়িতে ফের হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ বিষয়ে কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে তাঁর এক অনুসারে ফোন রিসিভ করে জানান, তিনি এ মুহূর্তে কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন বলে জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মির্জা অনুসারী একজন এবং উপজেলা আ. লীগ কমিটি অনুসারী ৩ জন আহত হয়েছে। উপজেলা আ. লীগ কমিটি অনুসারী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মির্জা কাদেরের অনুসারী রাসেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ