1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মাঠ দিবস অনুষ্ঠিত

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ১১:৪৬ pm

“মুজিব বর্ষে বিএডিসি কৃষির সেবায় দিবানিশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে নতুন জাতের আলুর প্রদর্শনী এবং মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নতুন জাতের আলুর প্রদর্শনী এবং মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই উপলক্ষে কৃষান কৃষাণী, বিভিন্ন ডিলারদের নিয়ে এ মাঠ দিবস পালন করা হয়। মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ও উপপরিচালক (খামার), ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার বিএডিসি সোনারায় নীলফামারীর বাস্তবায়নে ও ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের হলরুমে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার বিএডিসির উপপরিচালক আবু তালেব মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য পরিচালক (বীজ উদ্দ্যান) বিএডিসি ঢাকা।

বিশেষ অতিথি, মোঃ আবীর হোসেন প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) ঢাকা, সুভাষ চন্দ্র ঘোষ যুগ্ম পরিচালক (মান নিয়ন্ত্রণ) বিএডিসি ঢাকা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার বিএডিসির উপপরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা তার স্বাগত বক্তব্যে বলেন, মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আলু ফসলকে ডিনটিফিকেশনের আওতায় নিয়ে আসে বিএডিসি, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে গত উৎপাদন মৌসুমে শিল্পে ব্যবহার, রপ্তানি ও খাবার উপযোগী অধিক ফলনশীল আলুর ১৯ টি জাত যেমন, ক্যারোলাস, এলোয়েট ,ইনোভেটর, অ্যালকেন্ডার, সানতানা, লেবেলা, সানশাইন, প্রাডা, আল্ট্রা, কুইন এ্যানি, এডিসন, গ্রানাডা, ডোনাটা, অক্টা, জুলিংকা, জেলি, টাইসিয়া, কুমবিকা, ৭ ফোর ৭, বাছাইয়ের জন্যে ১ বছর পরীক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উক্ত জাতগুলোর মধ্য আবহাওয়ায় অভিযোজন ক্ষমতা বিবেচনা করার পাশাপাশি শিল্পে ব্যবহার, রপ্তানি ও খাবার উপযোগী জাতের মধ্য সানশাইন, লেবেলা, এলোয়েট, কুইন এ্যানি, প্রাডা, এডিসন, ডোনেস্টার জাতগুলো ভালো পারফর্ম করেছে। বিএডিসির গবেষণা সেল কর্তৃক ভালো পারফর্মকৃত জাতগুলো পুনঃপুন যাচাই -বাছাই বিবেচনা করে সানশাইন, লেবেলা, কুইন, এ্যানি,ডোনেস্টার জাতের আলু অবমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

আমদানিকৃত নতুন জাতসমুহ থেকে আগাম জাত ও ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধী জাত বাছাই এর মাধ্যমে একরপ্রতি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং রপ্তানির দ্বার উন্মোচন করাই প্রধানতম উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে বিএডিসি কর্তৃক এবছর ৫ হাজার মেঃটন আলু রপ্তানির মাধ্যমে সরকারি ভাবে আলু রপ্তানির দ্বার উন্মোচিত হলো। ভবিষ্যতেও রপ্তানি কারকের চাহিদার ভিত্তিতে রপ্তানির পরিমান বৃদ্ধির পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে বিএডিসি অগ্রণী ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় প্রধান অতিথি বলেন, আমরা সরকারের নির্দেশনায় গত বছর বিদেশ থেকে ১৯টি জাতের বীজআলু নিয়ে এসেছি। আপনারা জানেন দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে এবং মানুষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের চাহিদা ৭০ লক্ষ মেঃটন কিন্তু আমরা উৎপাদন করি ১ থেকে দেড় লক্ষ মেঃটন, এবছর আমরা বিদেশ থেকে ১২টি জাতের বীজ এনেছি এর মধ্যে ১০টি জাত বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে ড্যাস দিয়েছি এবং আমরা সম্ভাবনাময় রপ্তানি করতে পারবো। এই জাতগুলো আমরা স্বল্প জমিতে বেশি আলু উৎপাদন করতে পারবো বলে আমি বিশ্বাস করি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ