1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আক্রান্ত রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ১২:৪৭ am

বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিতা হকের মেয়ে জয়ীতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ মার্চ মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ কয়েকদিন তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জয়ীতা বলেন, করোনার শুরু থেকেই মা সকল নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন। এক বছর তো নিরাপদ ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি করোনা আক্রান্ত হয়ে গেলেন। তবে ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

মিতা হকের পারিবারিক সূত্রে জানা যায়, মিতা হক কিডনি রোগী। গত ৫ বছর ধরে নিয়মিত ডায়লাইসিস নিয়ে ভালোই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এই সংগীতশিল্পী। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যার জন্য। তবে তার শারীরিক অবস্থা এখনো নিয়ন্ত্রণে।

সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মেয়ে জয়ীতাও রবীন্দ্র সংগীতশিল্পী। এ ছাড়া মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ