1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
স্বাস্থ্যবিধিও উপেক্ষিত

যানবাহন সংকটে নগরবাসীর চরম দুর্ভোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১ ১০:৪৭ pm

স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে আজ থেকে সরকার গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ফলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের নির্দেশনার পর আজ প্রথম দিনে যানবাহন সংকট দেখা দিয়েছে রাজধানীতে।

বুধবার (৩১ মার্চ) রাজধানীর গুলিস্থান, প্রেসক্লাব, শাহবাগ, কাওরান ও ফার্মগেটসহ কয়েকটি স্থান ঘুরে দেখা যায় অনেক গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সঠিক ভাবে। আবার কিছু পরিবহন অর্ধেক যাত্রী নিলেও দাঁড়িয়ে নেওয়া হচ্ছে যাত্রী। অনেক যাত্রীদের মুখে মাস্ক দেখা যায়নি। এমনকি বেশিরভাগ চালক, হেল্পাররাও পড়ছেন না মাস্ক।

রাজধানীর শাহবাগে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যাত্রীর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘বাসে উঠার সময় ধাক্কাধাক্কি করে উঠতে হয়েছে। বাস পাওয়া যায় না। ভাড়াও বেশি নিচ্ছে দেখেন। আবার দাঁড়াইয়া যাত্রী নেয়।

গাবতলীগামী একটি বাসের হেলপার রিপন বলেন, ‘আমরা ঠিকঠাক যাত্রী নেওয়ার চেষ্টা করসি। কিন্তু অনেক যাত্রী আইসা পাশাপাশি বসে আগের ভাড়া দেয়। বাসে উঠে তারা একই পরিবারের লোক বলে কিছু মানতে চায় না। এখানে আমাদের কিছু করার থাকছে না।’

রাজধানীর ফার্মগেট এলাকায় শিকড় পরিবহণের এক হেলপার বলেন, ‘আমরা আগের থেকে ভাড়া একটু বাড়িয়ে নিলেও ২ সিটে ১ জন করে বসাচ্ছি। গুলিস্থান থেকে আগে ফার্মগেট নিতাম ১০ টাকা আর এখন সেখানে নিচ্ছি ১৫ টাকা। আগে ২ সিটে ভাড়া পেতাম ২০ টাকা। এখন আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের কোনও ক্ষতি না হয়। দাঁড়িয়ে যাত্রী নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা যাত্রীও দাঁড়িয়ে নেই। আমাদের চেকার আছে তারা বেশি লোক নিলে সেটা দেখতো।’

ফার্মগেটে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, এখন বাসে অর্ধেক যাত্রী নিয়ে বাসের গেট লাগিয়ে দিচ্ছে। ফলে আমরা এখন বাস পারছি না। অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও গাড়িতো আর বাড়ানো হয়নি। ফলে এখন গাড়ির সংকট দেখা দিয়েছে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে আমাদের এমন দুর্ভোগ হতো না।’

বাস চালকরা জানান, তারা তো অর্ধেক যাত্রী নিচ্ছে। কিন্তু কারওয়ান বাজার সিগন্যালে পুলিশ গাড়ি থামিয়ে কয়েকজন মহিলা উঠিয়ে দিয়েছে। তাই অল্প কয়েকজন বেশি যাত্রী উঠসে ‘

কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ বলেন, ‘অর্ধেক যাত্রী নিয়ে গেট লক করে যাওয়ায় অনেকে বাস পাচ্ছে না। অনেক অসুস্থ রোগী রয়েছে, অনেকের অনেক প্রয়োজনীয়তার কথা বললে মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের বাসে উঠিয়ে দিচ্ছি।’

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে গতকাল এক প্রেস ব্রিফ্রিংয়ে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ