1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে চট্টগ্রাম সমিতির বৈঠক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১ ২:২২ am

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম সমিতি। বৈঠকে প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আয়োজিত ওই বৈঠকে এসব কথা বলেন চট্টগ্রাম সমিতি কাতারের একটি প্রতিনিধি দল। এসময় রাষ্ট্রদূত নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম হেলাল সিআইপি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুর ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার বাবুলের সাথে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সামসুল আলম সিআইপি, কেফায়েত উল্লাহ ভুঁইয়া, মোহাম্মদ হাসান বিল্লাহ, মেরাজ আহমেদ, সাইফুর রহমান সবুজ ও গণমাধ্যমকর্মী আকবর হোসেন বাচ্চু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব তন্ময় ইসলাম।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ