1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
তিতাস এমডির নেতৃত্বে অভিযান

অবৈধ গ্যাসের ঝুঁকিমুক্ত হলো কায়েতপাড়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ১১:১৪ pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যাপস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহর নেতৃত্বে এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে তিন হাজার টাকা করে অর্থ দন্ডও দেওয়া হয়।

সূত্রমতে, সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় গ্যাস চাপ কম থাকায় স্থানীয় বাসিন্দারা বিকল্প পদ্ধতি হিসেবে পলিথিনের বেলুনে ভরে গ্যাস সংরক্ষণ করে রাখছেন। এসব বেলুন বাড়ি ঘর চালার উপর, গাছে এবং পাকের ঘরে চালায় রাখছেন। যা খুবই ঝঁকিপূর্ণ।

এমন সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযানে নামে। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চলে। তবে অভিযানের খবর পেয়ে সবাই গ্যাস সংরক্ষণের পলিথিন সরিয়ে ফেলে। এজন্য কাউকে হাতে নাতে ধরা সম্ভব হয়নি।

এ বিষয়ে তিতাসের এমডি প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ জানান, কায়েতপাড়ার বিভিন্ন গ্রামে বৈধ গ্যাস সংযোগ ছিল মাত্র ২০০। আর অবৈধ সংযোগ ছিল সাড়ে ৪ হাজার। আজকের যৌথ অভিযানে এসব গ্যাস সংযোগের মূল পাইপ কেটে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, ২০১১-১২ সালে এসব অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল। এতদিন তারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। ২০০ বৈধ গ্রাহকের জন্য আমরা হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। এজন্য সব গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

কারা অবৈধ সংযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিতাসের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে সঠিক তথ্য নেই কারা অবৈধ সংযোগ দিয়েছে। তারপরও আমরা খোঁজ করছি। নামের তালিকা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনর (ভূমি) আফিফা খাঁন, ভিজিল্যান্সের জিএম সাইফুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জের ডিএমডি প্রকৌশলী মমিনুল হক, সোনারগাঁও জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, সোনারগাওঁ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ