
এবারের একুশে ফেব্রুয়ারী বইমেলায় প্রকাশিত হয়েছে প্রাবন্ধিক ও সাংবাদিক সফিকুল হাসান সোহেলের গবেষণা গ্রন্থ ”বাউল সাধক ক্বারী আমীর উদ্দিন, জীবন ও আমিরী সংগীত”। কাব্যকথা প্রকাশন থেকে এটি আলোর মুখ দেখেছে। হাজার হাজার গানের গীতিকার ও সুরকার বর্তমান কালের বাউলদের সেরা ক্বারী আমীর উদ্দিন। তার জীবন,কর্ম ও কীর্তি নিয়ে এই বই। এবারের বইমেলার স্টল নং-১৬৫ তে (সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব প্রান্তে নতুন প্রবেশপথ) বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ৩০০ ক্বারী আমীর উদ্দিনের একুশে পদক পাবার কথা। অথচ আজো পাননি তিনি। ক্বারী আমীর উদ্দিনকে নিয়ে পুঁথি সম্রাট খ্যাত দেশের বিশিষ্ট ছড়াকার ও কবি জালাল খান ইউসুফী ভাবের সাধু নামে তার একটা কবিতায় সুন্দরভাবে তুলে ধরেছেন।
আমীর উদ্দিন ভাবের সাধু ভাবেই কাটে বেলা
মালজোড়া গান গুরু-শিষ্যে কঠিন সুরের খেলা।
পীর-মুর্শিদী,প্রেম-বিচ্ছেদী,ভাবনগর পাড়ায়
আঞ্চলিক গান আজো জাতির হৃদয়কে নাড়ায়।
ক্বারীর মতো এমন ভাবুক কেউ হবে না আর
গানের আশেক সিলেটবাসি সবাই ভক্ত তার।
ক্বারী আমির যা গেয়েছেন আমিরী সংগীত
তার রচিত গানের কথা কাঁপায় মনের ভিত।
বর্হিবিশ্বে আছে গানের ভক্তশ্রোতা কত
জনপ্রিয় আর কে আছে ক্বারী সাবের মতো ?
বাউল গানে ক্বারী সাবের ব্যাপক অবদান
বেঁচে থাকতে দেয়া উচিত রাষ্ট্রীয় সম্মান।
ভিন্নবার্তা/এমএসআই