
আসন্ন অমর একুশে বইমলো ২০২১ উপলক্ষে প্রকাশতি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি রাজুব ভৌমিকের ‘যা চাইবে তা ছিনিয়ে নিবে’ এবং ‘তুমি কি আমায় ভালবাসবে?’ নামে দুটি বই।
‘যা চাইবে তা ছিনিয়ে নিবে’ বইটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী এবং বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। আত্মোন্নয়ন মূলক বইটি পাওয়া যাবে বইমেলার ২২ নম্বর প্যাভিলিয়নে। সমাজের সব বাধা অতিক্রম করে কীভাবে জীবনে সফল হওয়া যায় তা নিয়েই সাজানো হয়েছে বইটি।
‘তুমি কি আমায় ভালবাসবে?’ বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। মেলার স্টল নম্বর ৩৬ প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। এটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমনি। এটি প্রেমের কবিতার বই।
কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিক মূলত সনেটকার হলেও এ বইয়ের কবিতাগুলো সনেট নয়। তিনি বসবাস করছেন নিউইয়র্কে। গত ছয় বছর ধরে তিনি জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন একই সঙ্গে তিনি হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে মনস্তাত্ত্বিক বিভাগে অধ্যাপনা করছেন। গত আট বছর ধরে কর্মরত আছেন নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে। তিনি আয়না সঙ্গীত ও আয়না সনেটের জনক। এখন পর্যন্ত পঁচিশটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়। সিটি ইউনিভার্সিটি অব নিউইর্য়কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ