1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খাসোগি হত্যার ঘটনায় সৌদি যুবরারের বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ৬:৩৪ pm

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ দেশটির আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ)। মঙ্গলবার (০২ মার্চ) জার্মানির একটি আদালতে এই মামলা করা হয় বলে খবর প্রকাশ করেছে আল-জাজিরা। খাসোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত ছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের চার দিন পর এই মামলা হলো।

খাসোগি ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খুন হন। তাঁর লাশ গুম করা হয়। যুক্তরাষ্ট্রে থেকে ওয়াশিংটন পোস্ট-এ কলাম লিখতেন তিনি। খাসোগি হত্যার দায়ে সৌদির একটি আদালত দেশটির পাঁচজন নাগরিককে মৃত্যুদণ্ড দেন। পরে তাঁদের সাজা কমিয়ে ২০ বছরের কারাদণ্ড করা হয়।

জার্মানির আন্তর্জাতিক এখতিয়ার আইনের অধীনে প্রসিকিউটরদের তদন্তের দাবি করা এই অভিযোগটিতে সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পাশাপাশি আরও কয়েক ডজন সাংবাদিককে নির্যাতনের অভিযোগ করেছে।

আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফি দেলোইরে এক বিবৃতিতে বলেছেন, আমরা জার্মান প্রসিকিউটরদের একটি অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছি। কেউ আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়, বিশেষত যখন মানবতার অপরাধ ঝুঁকির মধ্যে থাকে বলে তিনি জানান।

প্রতিবেদন প্রকাশের পরে, খাসোগির বাগদত্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খাসোগিকে হত্যার জন্য সৌদি যুবরাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেনের প্রশাসন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ