1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে আ’লীগ নেতাদের বহিস্কারের প্রতিবাদে সমাবেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১ ৫:২৫ pm

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার দুপুর ১টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গেট থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, দফতর সম্পাদক আফছার আলী, আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার, ইমরুল কায়েস সেলিম, শফিকুল ইসলাম চান, লুৎফর রহমান, লিয়াকত আলী লিটন, হযরত আলী, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, যুগ্ম সম্পাদক শাহীন আলম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম ও সদস্য ইমরুল কায়েস সেলিমকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে সভায় বক্তরা আওয়ামী লীগ নেতাদের অবৈধ বহিস্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে বলে জানান।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ