1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিকি খাসোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১:০৩ pm

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় নির্দেশদাতা হিসেবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তবে প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়নি। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, খাসোগি হত্যার সাথে যুবরাজ মোহাম্মাদের জড়িত থাকার বিষয়ে প্রতিবেদনে বিশদ কি রয়েছে তা এখনও পরিষ্কার না। কারণ এই প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। আদৌও প্রকাশ করা হবে কিনা সে বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে।

খাসোগি হত্যার প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তর। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ২০১৮ সালের অক্টোবরে খাসোগির হত্যার পর সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয় করে প্রতিবেদন তৈরি করেছে।

মানবাধিকার লঙ্ঘনের টানাপোড়েনের মধ্যে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরবের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে বাইডেন প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে। এবং তাদের সম্পর্কের উপর নির্ভর করছে গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশ করা হবে কিনা।

এদিকে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমানের সাথে ফোনে কথা বলেছেন।

সালমান-বাইডেনের ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে খাসোগির নাম উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সৌদি নারী কর্মী লুজাইন আল-হাথললকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় সৌদি সরকারের প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র সর্বজনীন মানবাধিকার এবং আইনের শাসন ওপর গুরুত্ব আরোপ করে সে বিষয়েও জানিয়েছেন। এছাড়া আঞ্চলিক সুরক্ষা এবং ইয়েমেনের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে আলোচনা হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। তার মরদেহ টুকরো টুকরো করা হয়। সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হয়। যদিও যুবরাজ তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, খাসোগিকে দেশে ফিরিয়ে আনতে যাদের পাঠানো হয়েছিল, তাদের বাড়াবাড়ির কারণেই ভিন্নমতাবলম্বী ওই সাংবাদিকের মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত। গত বছর ওই সাজা ২০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়।

খাসোগি হত্যাকাণ্ডে সৌদি রাজপরিবারের জড়িত থাকার বিষয়টি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেই শুধু নয়, জাতিসংঘের তদন্তেও এসেছে। জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তা অ্যাগনেস ক্যালামার্ড জানিয়েছেন, খাসোগি ‘রাষ্ট্রীয় হত্যার’ শিকার হয়েছিলেন। সৌদি সরকারের সর্বোচ্চ স্তরের দেওয়া আদেশে তাকে হত্যা করা হয়েছিলো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ