1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছয় হাজার স্থাপনায় মশক নিধন অভিযান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ৬:২৮ pm

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিশেষ মশক নিধন অভিযানের পঞ্চম দিনে বৃহস্পতিবার ৬ হাজার ২২৩টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৬টিতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৪ হাজার ৩১৬টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়।

মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৫টি মামলায় মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) গতকাল ৭৭০টি স্থাপনা পরিদর্শন করে ১টিতে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। তবে মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৬০০টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখায় ৪টি মামলায় ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরমধ্যে মিরপুর-২ অঞ্চলে (অঞ্চল-২) ৮০টি স্থাপনা পরিদর্শন করে ৩টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়। মহাখালী অঞ্চলে (অঞ্চল-৩) ১ হাজার ৭৮০টি স্থাপনা পরিদর্শন করে ৯টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়। উত্তর খান অঞ্চলে (অঞ্চল-৮) ৭৭১টি স্থাপনা পরিদর্শন করে ১টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়।

ভাটারা অঞ্চলে (অঞ্চল-৯) ৩৯০টি স্থাপনা পরিদর্শন করে ১টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়। সাতারকুল অঞ্চলে (অঞ্চল-১০) ৩৭টি স্থাপনা পরিদর্শন করে ১টিতে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। শুক্রবার ব্যতীত আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন এ অভিযান চলমান থাকবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ