1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যাকসিন নিলেন শেখ রেহানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ৩:৩৪ pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে করোনার টিকা গ্রহণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেখ রেহানার একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

এদিকে করোনা প্রতিরোধে সোমবার (২২ ফেব্রুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। পরে টিকাগুলো ৫টি বিশেষ ফ্রিজার ভ্যান বিমানবন্দর থেকে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিকেলসের ওয়্যার হাউজে রাখা হয়েছে।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারাদেশে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ