1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্রাহ্মণবাড়িয়ায় চারজনকে হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে ২ আসামির যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ১:৪১ pm

ব্রাহ্মণবাড়িয়ায় এক গর্ভবতী নারীসহ চার জনকে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। যাবজ্জীবন পাওয়া ওই দুই আসামি হলেন সোহেল ও রাজীব। এর আগে বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিলে তা হাইকোর্টেও বহাল থাকে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ যাবজ্জীবনের এ রায় দেন। মামলার অপর আসামি পিয়াসকে (আত্মীয়) খালাস দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা গেছেন।

৯ বছর পর বুধবার আপিল বিভাগ ওই হত্যা মামলার রায় ঘোষণা করলেন। রায়ে কনডেম সেলে থাকা সোহেল ও রাজীবকে দ্রুত সাধারণ সেলে দেওয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ।

পারিবারিক কোন্দলে ২০০৫ সালে আক্তার, তার গর্ভবতী স্ত্রী ও আড়াই বছরের শিশু অর্না আক্তারকে নিহতের ভাই সিরাজুল ও তার সন্তানরা হত্যা করেন। ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ ৮ জনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। এরপর ২০১২ সালে হাইকোর্ট ৮ জনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ