1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আন্দোলন স্থগিত, তবে হল ছাড়বে না শিক্ষার্থীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ৩:৩৪ pm

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ হলে অবস্থান করার ঘোষণা দিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।

এদিকে শিক্ষার্থীরা হল ত্যাগ না করা পর্যন্ত প্রভোস্টরা শিক্ষার্থীদের হল ত্যাগ করানোর চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সাংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আমাদের আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকবো।

আন্দোলনকারী শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের হলে থাকতে কোনো বাধা দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমরা আবারও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবো।

আন্দোলনকারীদের এমন ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রভোস্ট হলে চলে গেছে। তারা শিক্ষার্থীদের বোঝাবেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা হল না ছাড়বে, ততক্ষণ তারা হলে অবস্থান করবেন। আমরা আশাবাদী, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে হল ত্যাগ করবে। ’

বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর বলেন, ‘হল প্রভোস্টরা সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের হল থেকে বের করার চেষ্টা করবেন। যদি শিক্ষার্থীরা হল ত্যাগ না করে, তাহলে আবার জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ