
স্বাধীনতা মাসে অধিকার আদায়ের ডাক দিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। তিনি রবিবার রাতে থানা মোড় এলাকায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁতীলীগ নীলফামারী জলঢাকা উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সরকারের আমলে উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে বাংলাদেশ।কেউ এখন না খেয়ে থাকে না, মানুষের কর্মসংস্থান, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট এবং বিদুৎ প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছেন । তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলে নেতা নয়, আগে কর্মী সৃষ্টি করতে হবে। দলে কর্মী না থাকলে নেতা দিয়ে কি হবে।
তিনি আরো বলেন, সামনে স্বাধীনতার মাসে অধিকার আদায়ের আন্দোলন করা হবে। ওইদিন সকল রাজনৈতিক সড়যন্ত্রের বিষ দাত ভেঙ্গে নতুন করে বিজয় আনতে কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। ।
মামা ভাগিনার প্রশ্নে তিনি বলেন, মামা ভাগিনার নেতৃত্বে জলঢাকার মাটি শেখ হাসিনার ঘাটিতে পরিণত করা হবে।
নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের পর পৌর শহরকে যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জলঢাকা উপজেলা তাঁতীলীগ আয়োজিত আলোচনা সভা সভাপতি হাসানুর রহমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরন সভায় বক্তব্য রাখেন, জলঢাকা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন কাদের, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান হিট্টু, পৌর যুবলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান পিকু ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামিম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় আর এ-ই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ঈমাম হাফেজ নুরুল্যাহ।
ভিন্নবার্তা/এমএসআই