1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪২ স্থাপনায় মশার লার্ভা, তিন লক্ষাধিক টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১ ৬:৪৪ pm

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনে সোমবার ৬ হাজার ৫৫৬টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ৪২টি স্থাপনাতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৩ হাজার ৫১৪টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়।

মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় এবং অন্যান্য অপরাধে ২০টি মামলায় মোট ৩ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসির উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) আজ ৭৮৫টি স্থাপনা পরিদর্শন করে কোথাও মশার লার্ভা খুজে পাওয়া যায়নি। তবে মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৬৩০টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করা হয়। মিরপুর-২ অঞ্চলে (অঞ্চল-২) ২৩০টি স্থাপনা পরিদর্শন করে ৬টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়। মহাখালী অঞ্চলে (অঞ্চল-৩) ২ হাজার ১৩০টি স্থাপনা পরিদর্শন করে ১৮টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়।

মশার লার্ভা পাওয়ায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক এ অঞ্চলে ৩টি মামলায় ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কারওয়ান বাজার অঞ্চলে (অঞ্চল-৫) ২০১টি স্থাপনা পরিদর্শন করে ২টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়। এসময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক একটি হোটেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দক্ষিণ খান অঞ্চলে (অঞ্চল-৭) ৮৯৯টি স্থাপনা পরিদর্শন করে ৬টিতে মশার লার্ভা খুজে পাওয়া গেছে। উত্তর খান অঞ্চলে (অঞ্চল-৮) ৭৮৯টি স্থাপনা পরিদর্শন করে ৬টিতে মশার লার্ভা খুজে পাওয়া গেছে।

ভাটারা অঞ্চলে (অঞ্চল-৯) ৩৬টি স্থাপনা পরিদর্শন করে ৩টিতে মশার লার্ভা খুজে পাওয়া গেছে। মশার লার্ভা পাওয়ায় সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক এ অঞ্চলে ২টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাতারকুল অঞ্চলে (অঞ্চল-১০) ৬০টি স্থাপনা পরিদর্শন করে ১টিতে মশার লার্ভা খুজে পাওয়া যায়। মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কর্তৃক এ অঞ্চলে ৩টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ