1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নতুন কর্মসূচি দিলেন কাদের মির্জা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ৫:২৪ pm

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ডাকা হরতাল কর্মসূচি শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে হরতাল শেষে বসুরহাট পৌরসভা রুপালি চত্বরে ‘কোম্পানীগঞ্জ উপজেলা’ বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহয়োহী সংগঠন’ এর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকালের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করছি। আজকে আমার সমর্থকদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে। আমি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া এ আক্রমণ সম্ভব নয়। এ জন্য আমি মামলায় নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক (তদন্ত) কেও আসামি করব। এ ছাড়া ফেনীর এমপি নিজাম হাজারী, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী, দাগনভুঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপন, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, সেতুমন্ত্রীর এপিএস মহিতুল, পিএ আবদুল মতিন ও পিআরও নাছেরকেও এ মামলায় আসামি করা হবে।

কাদের মির্জা বলেন, হামলাকারীদের শাস্তির দাবিতে আগামী সোমবার সকাল ১০টায় পুরো বসুরহাট পৌরসভায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা থাকায় পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল শিথিল করে দুপুর ১২টা পর্যন্ত করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ