1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের গুলিতে আহত সেই বিক্ষোভকারীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ২:৪৫ pm

মিয়ানমারে সামরিক সরকারের অপসারণের দাবিতে বিক্ষোভে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত এক তরুণীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহের শুরুর দিকে রাজধানীর নেপিডোতে বিক্ষোভের সময় পুলিশ গুলি করলে তা মাথায় লাগে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

মিয়া থট থট খিয়াং নামের ২০ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু নিয়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে, মাথায় গুলি লাগার পর আহত হয়েছিলেন তিনি। গণতন্ত্র সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু করলে ধরপাকড় শুরু হয়। আর এই ধরপাকড়ে এই প্রথম কোনও মৃত্যুর খবর আসলো। শুক্রবার বেলা ১১টায় ওই তরুণীর মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র ও তথ্যমন্ত্রী জ মিন টুন চলতি সপ্তাহেই ওই তরুণীর মাথায় গুলি লাগার বিষয়টি জানান। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে মিয়া থট থট খিয়াং পুলিশের গুলিতে আহত হওয়ার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক হয়ে উঠেন। এ কারণে বিক্ষোভকারীদের বড় বড় পোস্টারে তার ছবি দেখা যাচ্ছে এবং তার ন্যায় বিচারের দাবি তোলা হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ