
নীলফামারীর ডোমারে আশ্রয়ন – ২ প্রকল্প পরিদর্শনে এলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর কার্যালয়ের উপ-প্রকল্প প্রকৌশলী । সোমবার (১৫ফেব্রুয়ারি) দুপুর তিন টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলীপাড়া গ্রামে আশ্রয়ন -২ প্রকল্প পরিদর্শন করেন, প্রধান মন্ত্রীর কার্যালয়ের উপ-প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান ও উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক মোজা প্রমুখ উপস্থিত ছিলেন।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলীপাড়া গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার স্বরুপ সরকারী ১৪ শতক খাস জমির উপরে ভূমিহীন ৭টি পরিবারের মাঝে আধা পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়।এরা হলেন বুলবুল,ফারজানা, তারিফ, ছালাম, আনোয়ার, পারুল ও মেরিনা।
এবিষয়ে আশ্রয়ন-২ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া আব্দুস সালাম জানান, শেখের বেটি আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য হামরা খুব খুশি আমরা শেখের বেটিকে ধন্যবাদ জানাই। দেশ স্বাধীনের পর অনেক সরকার এসেছে গেছে কিন্তু তারা কেহই আমাদের কথা চিন্তা করে নাই। শেখের বেটি আমাদের কথা চিন্তা করে জমি সহ আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে কামনা করি শেখের বেটি যেন আরও যুগ যুগ ধরে দেশের প্রধানমন্ত্রী থেকে আমাদের মতো ভূমিহীন ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ান।
১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ২শতক জমির উপরে নির্মিত অবকাঠামোর মধ্যে ২টি শোয়ার ঘর ১টি লেট্রিন সহ জয়েন্ট গোসলখানা, ১টি রান্নাঘর ও ১টি বারান্দা নির্মান করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই