1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আসামীদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১ ৩:৩৮ pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারসহ সব আসামীদের বিষয়ে পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি বলে ।

শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

রন হক সিকদারের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি বলেন, তাদের জন্য তো আর অন্য আইন প্রয়োগ হবে না। তাদের নামে হুলিয়া ছিল। পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আমি তাদের বলেছি, তাদের নামে তো গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।

ডিবি থেকে জানানো হয়, এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি।

গত ১৯ মে দুই ভাইয়ের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী সিকদার গ্রুপের চেয়ারম্যান ও তাদের বাবা জয়নুল হক সিকদার মারা গেলে শুক্রবার সকালে ঢাকায় নামেন রন হক সিকদার। তখনই তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত বছরের ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়। তাদেরকে নির্যাতন করা হয়েছে, গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। পরে সাদা কাগজে সই নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সেসময় এ ঘটনা ঘটে।

পরবর্তীতে ২৫ মে করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত বিধিনিষেধের মধ্যেই ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়েন দুই ভাই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ