1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বহিষ্কার হচ্ছেন ঢাবির ৭ শিক্ষার্থী, সাজার সম্মুখীন ১৪৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১ ৮:৩৮ pm

ভর্তি জালিয়াতির অভিযোগে ৭ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এছাড়া আরো দুজনকে এ অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা বোর্ডের বৈঠকে ভর্তি জালিয়াতির অভিযোগে ৯ জনকে বহিষ্কার করা হয়। তার মধ্যে সাত জনকে স্থায়ী ও দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলোর বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সময় নিউজকে বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগ সাত জনকে স্থায়ী বহিষ্কার ও দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে সাজা দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ