1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৪ am

কিশোরগঞ্জ: কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে নি‌জের বসতঘ‌রে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা ‘আত্মহত্যা’ করেছেন।

নিহতরা হলেন- উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের উমায়ের মিয়ার স্ত্রী শাহনাজ (২৬) ও তার মেয়ে প্রিয়তী (১২)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে নিজের বসতঘরে ধর্নায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গৃহবধূ শাহনাজের স্বামী উমায়ের মিয়া দ্বিতীয় বিয়ে করায় এ আত্মহত্যার ঘটনা ঘটছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর ভূঞা বাংলানিউজকে জানান, মা ও মেয়ের আত্মহত্যার বিষয়টি শুনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করতে সেখানে গেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ