1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পূর্বধলায় অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১৩ am

নেত্রকোনার পূর্বধলায় জলমহালের আয়তন ছোটকরে ও অপরিকল্পিত ভাবে মাটি কেটে পানি নিষ্কাশন ব্যবস্থা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

উপজেলার বোয়ালিয়া ডোবা জলমহাল মৎস্যজীবি সমবায় সমিতিলি মিটেডের উদ্যোগে গোজালীকান্দা এলাকায় সোমবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন এলাকার মৎসজিবীসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বোয়ালিয়াডোবা (বন্ধ) জলমহাল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর ছাত্তার, স্থানীয় ইউপি মেম্বার ইয়াসিন মিয়া,কৃষক আব্দুর রাজ্জাক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,বোয়ালিয়া ডোবা (বন্ধ) জলমহাল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর নামে জলমহালটি সরকারের কাছ থেকে ইজারা নেয়া রয়েছে। পরিকল্পিতভাবে এই ডোবাটি খনন করা না হলে হুমকির মুখে পড়বে গ্রামের সাধারণ মৎসজীবিরা । যাদের জীবিকার একমাত্র উৎস এই বোয়ালিয়া ডোবা । এসময় গ্রামবাসীরা সরকারের কাছে অনতিবিলম্বে এই খনন কাজ বন্ধ করে দ্রুত সঠিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে পৃর্বধলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী । এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সরেজমিনে এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মৎসজিবীদের।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ