
বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের সহধর্মিণী খাদিজা হাবিবের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোসাইবাড়ি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটনের ব্যক্তিগত কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, তথ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম আজম।
ভিন্নবার্তা/এমএসআই