1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইয়েমেন যুদ্ধে সৌদি জোটকে আর সমর্থন নয়: বাইডেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১ ২:০৯ pm

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ‘অপরাধমূলক অভিযান’ আর সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনে গত ৬ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কার্যকর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গৃহযুদ্ধ অবসানে তার প্রশাসন বেশ সচেতন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বাইডেনের প্রথম সফরে কূটনীতিকদের উদ্দেশে তিনি এ কথা জানান। বলেন, ‘এই যুদ্ধ মানবিক ও বিপর্যয় সৃষ্টি করেছে। এই যুদ্ধের অবসান হতেই হবে।’

একই সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিভিন্ন দেশে ইরানের সরবরাহকৃত বাহিনীর কাছ থেকে সৌদি আরব মিসাইল হামলা, ইউএভি (ড্রোন) হামলা ও অন্যান্য হুমকির শিকার হয়। আমরা সৌদি আরবের সার্বভৌম, এর আঞ্চলিক অখণ্ডতা ও এর জনগণকে রক্ষায় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখব।’
বাইডেনের এমন বক্তব্যে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি সরকার।

ইয়েমেনে যুদ্ধে সৌদি জোটের ভূমিকা নিয়ে কৌশলে নীরব ভূমিকা পালন করে আসছিল বাইডেনের পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে সৌদি জোটে বছরের পর বছর হাউথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে। এতে ইয়েমেনের বিভিন্ন স্থানে বোমা হামলা চালাচ্ছে তারা। এতে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ হাজারো মানুষ। স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেন।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ