
তৃতীয় ধাপে বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারীর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ জগ প্রতিক নিয়ে টানা তৃতীয় বারের মেয়র নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১, ২ও ৪ নং ওয়ার্ডে রেহেনা খাতুন (অটোরিক্সা) ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডে শিউলী আকতার (চশমা) এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মালতি খাতুন (আনারস) নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ডে মুনজিল হোসেন আকন্দ (পাঞ্জাবি), ২ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম (ব্লাক বোর্ড), ৩ নং ওয়ার্ডে বাবুল আখতার (ডালিম), ৪ নং ওয়ার্ডে আলী আজগর (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে সেলিম (পানির বোতল), ৬ নং ওয়ার্ডে রনজু মল্লিক (পানির বোতল), ৭ নং ওয়ার্ডে আপাল শেখ (পাঞ্জাবি), ৮ নং ওয়ার্ডে ফোরহাদ হোসেন সেখ (উটপাখি) এবং ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (পাঞ্জাবি)।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর এলাকায় ৯টি কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ৭১৩ জন। এর মধ্যে ৯৫৪৮জন (৮১.৫ শতাংশ) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে মেয়র পদে ৪জন এবং কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভিন্নবার্তা/এমএসআই