1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মার্চের মধ্যে সব পয়ঃনিষ্কাশন লাইন সংযোগ খাল থেকে বিচ্ছিন্ন না করলে ব্যবস্থা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১ ৬:৩৩ pm

মার্চের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সকল বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয় থেকে বিচ্ছিন্ন করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিজ উদ্যোগে করতে হবে। কোন অবস্থাতেই পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে দেওয়া যাবে না। যারা এ নির্দেশ না মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে পয়ঃনিষ্কাশন লাইন দেওয়া আইন অনুযায়ী নিষিদ্ধ। সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করার বিধান রয়েছে। এ সত্ত্বেও অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় আগামী ৩১ মার্চ ২০২১ এর মধ্যে সকল বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করে পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএনসিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ