1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১ ১১:০১ am

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ছয়টা সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে নয়টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা যায়, আজ ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে নৌযান চালকদের নৌপথে দিক নির্ণয় করতে সমস্যা হচ্ছিল। এতে চালকদের যান চালাতে কষ্ট হয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার কারণে ভোর থেকে নয়টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হয়। পরে ৯টার দিকে স্বাভাবিক হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভোজন সাহা বলেন, ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে ছয়টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। একটু আগে সাড়ে নয়টার টার দিকে লোড করা ফেরিগুলো চলাচল শুরু করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ