1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় ’৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১ ১২:১৫ am

বন্ধুদের সাথে মানুষের পাশে, এসো মিলি প্রাণের স্পন্দনে’ শ্লোগানে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ’৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয়। আমরা ‘৯৩ ব্যাচের আয়োজনে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা,পরিচিতি পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে ওইদিন সকালে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সারোয়ার খান পাঠানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- ডা. হালিম খান, প্রহল্লাদ চন্দ্র বণিক, এস এম মনিরুজ্জামান দুদু, আলী হাসান রুপক, মিজানুর রহমান প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্থানে নানা পেশায় কর্মরত ‘৯৩ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির আহবায়ক সারোয়ার খান পাঠান বলেন, ’৯৩ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন রয়েছে। সবাইকে একত্রিত করে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোসহ মানবকল্যাণে কাজ করার আহবান জানানো হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ