1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর ফ্লাইওভারে দুর্ঘটনায় চালকসহ নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ ১১:৪৩ pm

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ ফ্লাইওভারের নিরাপত্তায় থাকা এক কমিউনিটি পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হানিফ ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আক্তার হোসেন (৩৭) ও কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিন (৪০) নিহত হন।

জানা গেছে, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া পাঁচটায় আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। আর মফিজ উদ্দিন কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উদ্ধারকারী হানিফ ফ্লাইওভারে কর্মরত কমিউনিটি পুলিশ বদরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৈনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে ফ্লাইওভারের নিরাপত্তায় নিয়োজিত কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিনের উপরে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ