1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় মিনিবার ফুটবলে রাজু কিং চ্যাম্পিয়ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ ১২:০০ am

সুস্থ্যদেহে সুন্দর মনের বাস”এ স্লোগানে নেত্রকোনায় অনুষ্টিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট। সদর উপজেলার শ্রীধরপুর পূর্বপাড়া বিজয় যুব সংঘ সপ্তাহ ব্যাপী এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের শ্রীধরপুর পূর্বপাড়া খেলার মাঠে শুক্রবার বিকেলে মিনিবার ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়। চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি সাংবাদিক ভজন দাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক মোঃ দিদারুল ইসলাম সুবল,বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি সানাউল হক সানি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির তারেক মিয়া,শহিদ মিয়া,মোশারফ হোসেন,মোঃগিয়াস উদ্দিন খান,আব্দুর রাশিদ খান,সিরাজুল ইসলাম,রফিকুল ইসলাম,নুরজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফুটবল খেলা প্রিয় শতশত দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় নজরুল টাইগার্সকে পরাজিত করে রাজু কিং চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি,বিশেষ অতিথিসহ অন্যরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ