1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৭৬ তম সাহিত্য আসরে সৈয়দপুর পৌর মেয়র মরহুম আমজাদ হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১ ১১:০০ pm

সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৭৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ জানুয়ারি রাতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাইস্কুলে) অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাহিত্য আসরের কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১৭৬ তম সাহিত্য আসরটিতে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও চার বারের সৈয়দপুর পৌরসভার মেয়র কথা সাহিত্যিক মরহুম আমজাদ হোসেন সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আসরে আলোচনায় অংশ নেন, কথা সাহিত্যিক ও সাহিত্য আসরের সা: সম্পাদক আকমল সরকার রাজু, সাহিত্য আসরের উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও আসরের উপদেষ্টা সদস্য হাফিজুর রহমান, শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আনোয়ার শামীম, সহ-সম্পাদক ও সাংবাদিক সাকির হোসেন বাদল, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার গুহ, ছালে আহম্মেদ সিনিয়র সহ-সভাপতি কবি আদিত্য মোরশেদ, লক্ষণপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সহ-সভাপতি জি এম কামরুল হাসান, আলিফ লায়লা বেগম, আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার, নাট্যকার মীর সরোয়ার আলী মুকুল ও শিক্ষার্থী জি এম রূসাফী । আলোচনায় বক্তারা মরহুম আমজাদ হোসেনের জীবনী কর্মময় জীবন নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

আসরটি পরিচালনা করেন রাজিয়া সুলতানা ফারহানা ও আসরের সহ-সম্পাদক কবি কন্যা মাজেদা আদানী ডেইজী। আসরে কবিতা আবৃত্তি করেন মুমু, উম্মে সালমা, নীলুফা বেগম। এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি, নাটক ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ