1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে মে দিবস পালিত, অধিকার ও নিরাপত্তার অঙ্গীকার স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি-ভাড়া অজুহাতে বাজারে আগুন, চাপে ক্রেতারা এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ
শক্তিশালী ভূমিকম্প

বিপর্যস্ত ইন্দোনেশিয়া, নিহত বেড়ে ৩৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ ১২:২৮ pm

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও সাত শতাধিক।

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভুমিকম্পে নিহত হয়েছে ৩৪ জন। সেইসঙ্গে মাজেনা শহরে আহত হয়েছেন ৬৩৭ জন। এছাড়া পাশের মামুজু অঞ্চলে আরও নিহত হয়েছেন । সেখানে আহত হয়েছেন দুই ডজনের বেশি।

সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১ টা নাগাদ ভূমিকম্প আঘাত হানার পর হাজারো মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে পালায়। ভূমিকম্পে অন্তত ৬০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মোটরসাইকেলে করে ঘর ছেড়ে বেরিয়ে উঁচু কোথাও যাওয়ার জন্য ছোটাছুটি করছে। ভিডিওতে, একটি ছোট্ট ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং মানুষজন খালি হাতে তাকে উদ্ধারের চেষ্টা করছে।

সুদিরমান স্যামুয়েল নাম এক সাংবাদিক জানান, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হোটেল, সুলায়িসি দ্বীপের অফিস, শপিং মল। এছাড়া মামুজুর একটি রাস্তার চলাচল ব্যবস্থা বন্ধ হয়েছে একটি ব্রিজ ভেঙে পড়ার কারণে। গার্ডিয়ান, সিএনএন
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ