1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১ ১১:৫৭ pm

বাংলাদেশ পুলিশের ১৯ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) গ্রেড-৪ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের দিন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন ঢাকার নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শফিকুল ইসলাম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মো. বরকতুল্লাহ খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বরিশাল মহানগরী পুলিশের উপকমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. শামসুল আলম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহীল বাকী, ডিএমপির উপকমিশনার মো. জামিল হাসান, ঢাকার শিল্প পুলিশ ইউনিটের পুলিশ সুপার সানা শামীনুর রহমান, কক্সবাজার-১৪-এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আতিকুর রহমান, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিএমপির উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ করিম, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশের চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার ও রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. এনামুল হক।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ